প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি
||
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।অদ্য মঙ্গলবার ২১ শে জুলাই সদর উপজেলার একটি বিদ্যালয়ে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই মানবিক সেবা প্রদান করা হয়।বন্যাপ্রবণ এলাকার সুবিধাবঞ্চিত ও বয়োবৃদ্ধদের স্বাস্থ্য সুরক্ষায় বিজিবির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত অনগ্রসর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে।সকাল থেকেই সদর উপজেলার নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে চিকিৎসাপ্রত্যাশী মানুষের ভিড় উপচে পড়ে।এই মহতী কার্যক্রমে নারী,শিশু ও বয়স্কদের বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়।দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ করা হয়।বিজিবির ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল সেবা কার্যক্রমে দিনভর নিয়োজিত ছিলেন।সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।রাজশাহী সেক্টর সদর দপ্তরের মেজর আরুফা মৌসুমী বলেন এই অঞ্চলে বন্যা পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থার কারণে সাধারণ মানুষ প্রায়ই চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হন। সেই বিবেচনাতেই সীমান্ত এলাকার বয়োবৃদ্ধ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য নিশ্চিত করতেই এই কার্যক্রম।তিনি আরও জানান, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমুখী তৎপরতা চলমান থাকবে।উক্ত মেডিকেল ক্যাম্প তদারকিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এবং উপ-অধিনায়ক সাজ্জাদুল ইসলাম। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিজিবির পদস্থ কর্মকর্তাবৃন্দ ক্যাম্পটি সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত