প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মতবিনিময়
||
মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া। কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সঙ্গে মিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য মঙ্গলবার সকাল ১১টা সময় ইউএনও কার্যালয়ে সৌজন্যমূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময়কালে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন সরকারি সকল উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং মিরপুর উপজেলার সার্বিক অগ্রগতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রদান ও ইতিবাচক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।এ সময় মিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক সহায়তার আশ্বাস দেওয়া হয়।মতবিনিময় সভায় মিরপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ওমর ফারুক,সাধারণ সম্পাদক খন্দকার রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আশিক উপস্থিত ছিলেন।এছাড়াও নির্বাহী সদস্য জিয়ারুল ইসলাম,মিরাজ,মোস্তাফিজুর রহমান, পিয়ারুল, জিকো, আব্দুর রহমান এবং সাধারণ সদস্য খালেক,মীরহাসানসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত