প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি, নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণ
||
পল্লব চক্রবর্তী, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।র্যালিতে নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অদ্য বুধবার ১৯ শে আগস্ট ব্রাহ্মণবাড়িয়া শহরে আয়োজিত এ র্যালিতে নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র,মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।র্যালিতে নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে র্যালিটি প্রাণবন্ত হয়ে উঠে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া - ১ এর এমপি জনাব এম এ হান্নান নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত