প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
||
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলায় মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার ২৮ শে আগস্ট দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।নিহত পাঁচ শিশুর মধ্যে দুজন একই পরিবারের দুই বোন।তারা হলো-দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮)। এ ছাড়া শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।ওয়াসিম ফিরোজ বলেন শুক্রবার দুপুর পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে শিশুরা। এ সময় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত