প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
সুনামগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
||
কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ। সুনামগঞ্জে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)র সদস্যসহ র্ট্রাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।অদ্য সোমবার ভোররাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ড ভ্যানসহ ২৬৮৪ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজারমূল্য প্রায় ৩ কোটি ৫৮ লক্ষ ১৯ হাজার টাকা।এদিকে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবি সর্বদা তৎপর রয়েছে জানিয়ে আটককৃত ভারতীয় শাড়ি সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান বিজিবি'র এই কর্মকর্তা।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত