প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
||
বদিউজ্জামান রাজাবাবু ,চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এর বিরুদ্ধে জনসম্মুখে অনাকাঙ্ক্ষিত ও মানহানিকর মন্তব্য করার জেরে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্ত হওয়া দুই জনপ্রতিনিধি হলেন-কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।ঘটনার পটভূমিঃঘটনার সূত্রপাত ঘটে গত ১০ ই আগস্ট,যখন ‘ফ্যামিলি কার্ড শুমারি’-এর আওতায় নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়।ঐ নিয়োগের ফলাফল প্রত্যাখ্যান করে কসবা ইউপি চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কয়েকজন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করেন।মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ ও আইনি ব্যবস্থাঃমন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থী।এ ধরনের কর্মকাণ্ডের পর তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত এবং জনস্বার্থের পরিপন্থী।এর ফলে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৩৪(৪)-এর (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায়, একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাদেরকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত