প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
পরিত্যক্ত ভবন থেকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব
||
বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পরিত্যক্ত ভবন থেকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব।অদ্য মঙ্গলবার ১ লা সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পয়রাকান্দি এলাকার ওয়াপদার পুরাতন ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।অদ্য বুধবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব) জানায় গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত ভবনের ভেতর তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রিভলবার,১টি সুইচ গিয়ার চাকু,১টি কিরিচ,১টি হ্যাকসো ব্লেড ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত