প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
পাথরঘাটায় ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক
||
তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনাবরগুনার পাথরঘাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমান মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।অদ্য শুক্রবার ৪ ঠা সেপ্টেম্বর পাথরঘাটা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাড়িটানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে হাড়িটানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশের একটি দল অভিযান চালায়।অভিযানে নেতৃত্ব দেন এসআই সৌরভ সাহা। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক মোঃ রুমান মিয়া হাড়িটানা এলাকার মোঃ ছাইদুলের ছেলে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানায় উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।পাথরঘাটা থানা পুলিশ জানিয়েছে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত