প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে বসতঘরে মিলল ৭ হাজার ৫০০ পিস টাপেন্টাডল,গ্রেফতার ১
||
মোঃ সোহান আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। কুষ্টিয়ার মিরপুরে বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।অভিযানে ৭ হাজার ৫০০ পিস টাপেন্টাডলসহ আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।অদ্য মঙ্গলবার ৮ ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়াপাড়া গ্রামের একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।ডিএনসি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়াপাড়া গ্রামের ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।পরে বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটের সন্ধান পাওয়া যায়।গণনা শেষে এর পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৫০০ পিস।অভিযানে মাদকদ্রব্যগুলো জব্দ করার পাশাপাশি আব্দুস সালামকে আটক করা হয়।প্রাথমিকভাবে তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে টাপেন্টাডল মজুত ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ডিএনসি জানায় গোপন তথ্য পাওয়ার পর ওই ব্যক্তির গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছিল। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়।উদ্ধার করা টাপেন্টাডল জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় মামলা দায়েরের পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে মাদকের বিস্তার ঠেকাতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত