প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
হাজারীবাগ থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জন গ্রেফতার
||
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিরা হলোঃ- মোঃজাহিদুল ইসলাম (৩৭),মোঃ আব্দুল্লাহ আল নুর,মোঃ নাইম (৩৪), মো আনোয়ার (৪৬),সোহেল (৩১), মোঃ সাগর তালুকদার (২০),মোঃ শামীম (১৯),মোঃ সাইফুল ইসলাম (২৫),মোঃ সাহিদ ওরফে শাহিন (৩০),মোঃ রাসেল শেখ (২৬),মোঃ রাসেল (২৮),পলাশ মণ্ডল (৩২),সঞ্জয় বিশ্বাস (২৬),মোঃ ফয়সাল হক (১৯) ও মোঃ রমজান আলী (২০) ।হাজারীবাগ থানা সুত্রে জানা যায় গতকাল বুধবার ১৬ ই সেপ্টেম্বর থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত