প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
চিথলিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক
||
মোঃ সোহান আলী,মিরপুর,কুষ্টিয়া। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী চিথলিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব হোসনে মোবারক।অদ্য মঙ্গলবার ২২ শে সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান। শিক্ষার্থীদের কথা শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।এ সময় শিক্ষা অফিসার হোসনে মোবারক শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়া, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।পাশাপাশি ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত