প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা,কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ
||
মোঃ রনি বাবু,কালাই,করেসপনডেন্ট,জয়পুরহাট। জয়পুরহাটের কালাই উপজেলার কাঁটাহার সম্মিলিত ক্লাবের ফুটবল একাডেমির (KFA) উদ্যোগে বর্ণাঢ্য অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য বুধবার ২৩ শে সেপ্টেম্বর বিকেলে কালাই উপজেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসার শ্রী গৌতম কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল রহমান।অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক, জয়পুরহাট ক্রীড়া সংস্থার সদস্য এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব কবির আকবর চৌধুরী তাজ।কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসের খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাঁটাহার ফুটবল একাডেমির (KFA) বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।একই সাথে এলাকার শিশু-কিশোর ও তরুণদের মাদক এবং ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলার মাঠে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন কাঁটাহার গ্রামের যুব সমাজ সহ অভিভাবকেরা।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত