প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
সৈয়দ আবেদ উল্লাহ নিউটন চেয়ারম্যান প্রার্থী ও তার রাজনৈতিক পরিচয় এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ড
||
এস এম সফিক,নাসিরনগর ব্রাক্ষনবাড়ীয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা অন্তর্গত ১০ নং গোকর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পার্টি হিসেবে গণসংযোগ কৌশল বিনিময় পথসভা ও উঠন বৈঠক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক ছাত্রদল নেতা সৈয়দ আবেদ উল্লাহ নিউটন।পারিবারিক সূত্রে গোকর্ণ ঐতিহ্যবাহী খ্যাতনামা সৈয়দ বংশের উওরাধিকারী সৈয়দ আবেদ উল্লাহ নিউটন।তার পিতা মরহুম সৈয়দ হামিদ।তার চাচা মরহুম সৈয়দ নওশাদ উল্লাহ গোকর্ণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।অন্য চাচা মরহুম সৈয়দ মুমিনুল কাদের কচি নাসির নগর উপজেলা বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক।আর চাচাতো ভাই সৈয়দ এহসানুল কাদের মিল্টন (সহ-সভাপতি) ঢাকা মহানগর দক্ষিণ ছাএদল।খালাতো বোন নাদিয়া পাঠান পাপন সংসদ সদস্য সংরক্ষিত নারী আসন।সৈয়দ আবেদ উল্লাহ নিউটন গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে একটি মাইলফলক নাম। এলাকায় রয়েছে তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা।সামাজিক ন্যায় বিচার ও সামাজিক উন্নয়ন কাজে তার পরিবারের ও তার রয়েছে যথেষ্ট অবদান সৈয়দ আবেদ উল্লাহ নিউটন ছোটবেলা থেকেই শিক্ষার পাশাপাশি রাজনীতি করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা ছিল তার অন্যতম শখ।সৈয়দ আবেদ উল্লাহ নিউটন এসএসসি পাশ করে নাসিরনগর সরকারি কলেজে ভর্তি হন কলেজ জীবনে ছাএদলের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে নেন।২০০৩/২০০৪ সালে তিনি নাসিরনগর সরকারি কলেজের ছাএদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।পরবর্তীতে নাসিরনগর উপজেলা জাসাস এর আহবায়ক,এছাড়া তিনি সাবেক সিনিয়র সদস্য ঢাকা মহানগর পূর্ব ছাএদল এবং সাবেক সাধারণ সম্পাদক জিয়া প্রজন্ম দল ঢাকা দক্ষিনের দায়িত্ব পালন করেছেন।প্রবাস জীবনে সৈয়দ আবেদ উল্লাহ নিউটন সেচ্ছাসেবক সম্পাদক হিসেবে দুবাই কেন্দ্রীয় বিএনপি'র দায়িত্ব পালন করেছিলেন।গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাছাস এর উপদেষ্টা গোকর্ণ মুহাম্মাদদিয়া জামিয়া হাফিজিয়া সেক্রেটারি এবং গোকর্ণ দারুল উলুম মাদ্রাসার দায়িত্ব নিয়োজিত।সৈয়দ আবেদ উল্লাহ নিউটন বিগত সরকারের আমলে অসংখ্য মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা জেল কেটেছেন।সর্বশোষ ২০২৩ ইং সালে ২৩ শে অক্টোবর ঢাকা ডিবি কতৃক গ্রেফতার হয়েছিল।অমানুষিক নির্যাতনে দীর্ঘ চার মাস জেল কেটে মুক্তি পায়।নিউটন জানান দলের দুর্দিনে জীবন যৌবন সব কিছু উৎসর্গ করেছি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাসির উপজেলা শাখা পক্ষ থেকে গোকর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় সমর্থন একান্ত আশাবাদী।তিনি বলেন উপজেলা বিএনপি ত্যাগিদের মূল্যায়ন করবেন এটাই প্রত্যাশা।সৈয়দ আবেদ উল্লাহ নিউটন একজন নিঃস্বার্থ সমাজসেবক সৎ আদর্শ শিক্ষিত ব্যক্তি সেই হিসেবে গোকর্ণ ইউনিয়নের তরুন ভোটার ও প্রবীনদের মাঝে ব্যাপক আলোচনার শীর্ষে রয়েছেন এই সেই সাবেক ছাএনেতা নিউটন এর নাম।গোকর্ণ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে মাদক মুক্ত সমাজ গঠনে গরীব দুঃখী মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সৈয়দ আবেদ উল্লাহ নিউটন দৃঢ় অঙ্গীকারবদ্ধ।তিনি গোকর্ণ ইউনিয়ন বাসীর সকলে দোয়া আশীর্বাদ কামনা করেছেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত