প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
রাড্ডা সেন্টার ভাঙচুরের নেপথ্যের মদদদাতারা অধরা,উদ্বিগ্ন এমপি আরমান
||
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নেপথ্যের মদদদাতাদের গ্রেপ্তার না করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান।অদ্য শনিবার ১৭ ই অক্টোবর ২০২৬ ইং সন্ধ্যায় এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি উদ্বেগ প্রকাশ করেন। কেন্দ্রটি পুনর্নির্মাণ এবং হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত ও নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল।গত ২৫ শে সেপ্টেম্বর ভোররাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একদল ব্যক্তি কেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন এবং বিভিন্ন মালামাল লুট করেন। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনাটিও ভেঙে ফেলা হয়।ঘটনার পর শাহ আলী থানায় মামলা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পরিকল্পনা ও নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করার তদন্ত অব্যাহত রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করে পুনরায় চালু করা হয়েছে।তবে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় মালামালের ঘাটতির কারণে সব ধরনের স্বাস্থ্যসেবা পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।স্বাস্থ্য কেন্দ্রটির মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়ীদের শনাক্ত করা, লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত