প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছেন ১,৩১৩ জন
||
রজত সাহা,কুমিল্লা। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।অদ্য শনিবার ৩১ শে অক্টোবর প্রকাশিত ফলাফল অনুযায়ী, কুমিল্লা বোর্ডে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন।বিভাগ ভিত্তিক ফলাফলবিভাগ ভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪১ দশমিক ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪০ দশমিক ৭৩ শতাংশ।ছাত্রীদের পাসের হার বেশিলিঙ্গ ভিত্তিক ফলাফলে ছাত্রীদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাতেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।শতভাগ পাস চার প্রতিষ্ঠানে, শূন্য পাস ১৫টিতেবোর্ডের অধীনে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। বিপরীতে, ১৫টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।গত বছরের তুলনায় ফলাফলের অবনতি২০২৫ ইং সালে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৭০৭ জন। চলতি বছর পাসের হার কমেছে ০ দশমিক ৮২ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৩৯৪ জন।ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা। একই সঙ্গে ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস),দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও কুমিল্লা শিক্ষা বোর্ড।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত