প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
ভাঙ্গুড়ার পার-ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বেলালুর রহমানের বিশাল শোডাউন
||
ভাঙ্গুড়া,করেসপনডেন্ট,পাবনা।পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশাল শোডাউন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার ইঞ্জিনিয়ার বেলালুর রহমান। এ সময় তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।গতকাল রবিবার ১ লা নভেম্বর বিকেল ৪টার দিকে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে তাঁর নিজস্ব বাজার থেকে শোডাউনটি শুরু হয়। শতাধিক মোটরসাইকেল ও অটো এবং পাঁচ শতাধিক সমর্থক নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।শোডাউনটি হাটগ্রাম বাজার থেকে শুরু হয়ে ভেড়ামারা বাজার,চরপাড়া গ্রাম, পাটুলীপাড়া, জগাতলা, পার-ভাঙ্গুড়া ও চক্রপাড়া এলাকা ঘুরে পুনরায় হাটগ্রামে এসে শেষ হয়।এ সময় সড়কের বিভিন্ন স্থানে এবং হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার বেলালুর রহমান। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।শোডাউনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত