প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত
||
মোঃ জাহাঙ্গীর আলম,পাবনা,করেসপন্ডেন্ট,ঈশ্বরদী। রবিবার ১ লা নভেম্বর রাতে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে কেক কেটে পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।পত্রিকাটির ঈশ্বরদী প্রতিনিধি রঞ্জিত কুমার শীলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু,সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক এস এম রাজা, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক সমকাল পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার এবং ঈশ্বরদী ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুদ । বক্তারা বলেন একটি সংবাদপত্রের পথচলায় প্রথম বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই একটি গণমাধ্যমের প্রধান লক্ষ্য হওয়া উচিত। স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।এ সময় তাঁরা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন বিষয়,সংবাদ পরিবেশনের মান এবং গণমাধ্যমের দায়িত্ব ও পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত