প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
শ্যামা পূজার নিরাপত্তায় পুলিশ সুপতির সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময়
||
মকবুল হোসেন,করেসপন্ডেন্ট,ময়মনসিংহ। আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ ইং উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার সাথে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অদ্য ২ রা নভেম্বর ২০২৬ ইং সোমবার বিকাল ১৫:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় পুলিশ সুপার আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে এবং শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন।নিরাপত্তা জোরদার ও পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।উক্ত মতবিনিময় সভায় মোঃ আব্দুল্লাহ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আশরাফুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত