প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
তারুণ্যের উচ্ছ্বাসে মোলামগাড়ীহাটে ফুটবল উৎসব,চ্যাম্পিয়ন হাজিরপুর একাদশ
||
মোঃ সুমন মন্ডল,কালাই,জয়পুরহাট। খেলাধুলার আনন্দ, দর্শকদের উচ্ছ্বাস আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে "শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ইং।অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর উপজেলার মোলামগাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে বগুড়ার শিমুলতলী একাদশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাজিরপুর একাদশ।খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে দর্শকেরা উপভোগ করেন এক জমজমাট ফুটবল লড়াই।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মওদুদ আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ সাজ্জাদুল হক।টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আলিম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ রোজিনা বেগম, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মিজানুর প্রামাণিক এবং ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ গোলাম রব্বানী।আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে হাজিরপুর একাদশের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয় এবারের প্রতিযোগিতা।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত