প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
এন আই এন্টারপ্রাইজ-এর উদ্যোগে ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)'র ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত
||
মোঃ আরফান আলী,পীরগঞ্জ,রংপুর । পীরগঞ্জে ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর পণ্য সামগ্রীর ডিস্ট্রিবিউশন বা পরিবেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।অদ্য ৩ রা নভেম্বর মঙ্গলবার পীরগঞ্জ পৌর মিলনায়তনে এন আই এন্টারপ্রাইজ (N I Enterprise)-এর আয়োজনে এই ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার টেস্ট টেকনোলজিস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট (CEO) ড. নূর হোসেন।এন আই এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী মোঃ মোস্তফা কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপদেষ্টা প্যানেলে উপস্থিত ছিলেন বিএফআরআই-এর অবসরপ্রাপ্ত পরিচালক ও অ্যাকুয়া ফার্ম ম্যানেজমেন্টের চিফ কনসালটেন্ট ড. কোহিনূর এবং ডিএলএস-এর সাবেক অধ্যাপক ও লাইভস্টক ফার্ম ম্যানেজমেন্টের চিফ কনসালটেন্ট ড. সৈয়দ আলী আহসান,নির্বাহী ভাইস-চেয়ারম্যান শিফাত শাহরিয়ার সৌরভ।উদ্বোধনী অনুষ্ঠানে অনুমোদিত পরিবেশক (Authorized Distributor) হিসেবে এন আই এন্টারপ্রাইজ পন্ড ডক্টর (PondDoctor) সহ বিভিন্ন আধুনিক টেস্ট কিট ও ওয়াটার টেস্টিং প্রোডাক্ট বাজারজাতকরণের আনুষ্ঠানিক সূচনা করে।অনুষ্ঠানে স্থানীয় মৎস্যচাষী,পোল্ট্রী, ক্যাটল, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত