প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা
||
আল আমিন,শেরপুর। ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার ৩ রা নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।সভায় ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও ব্যক্তিকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত