প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
কবরস্থানের জমি দখল নিয়ে উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধনে এলাকাবাসী
||
জীবন দেওয়ান উজ্জ্বল,নিজস্ব প্রতিবেদক। কুষ্টিয়ার দৌলতপুরে হাটখোলাপাড়া গোরস্থানের জমি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগে অভিযুক্ত শওকত ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।অদ্য বুধবার ৪ ঠা নভেম্বর বিকেল ৪টায় উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামের গোরস্থান মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এ সময় তাঁদের হাতে ‘বিচার চাই, অবৈধ দখলদার ভূমিদস্যু শওকত বাহিনীর বিচার চাই’ লেখা ব্যানার দেখা যায়।কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, শওকত ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে গোরস্থানের জমিসহ এলাকার বিভিন্ন জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন।একটি পবিত্র কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের উদ্যোগ অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন তাঁরা।এ ঘটনার সুষ্ঠ তদন্ত,অবৈধ দখল উচ্ছেদ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।এ সময় উপস্থিত ছিলেন হাটখোলাপাড়া গোরস্থান কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ (লিটন),সাধারণ সম্পাদক সোনা মহলদার, কমিটির সদস্য ও হাটখোলাপাড়া হাফিজিয়া নূরানি মাদ্রাসার সভাপতি আব্দুল জব্বার, গোরস্থানের সহসভাপতি আশরাফ দফাদার,উপদেষ্টা জাহিদ হোসেন, হাটখোলাপাড়া জামে মসজিদের সভাপতি আশরাফুল আলম,উপদেষ্টা সিদ্দিক মহলদার, মোছাঃ শামসুন্নাহার বিথী, শিউলী খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।জমি নিয়ে বিরোধ ও প্রাণনাশের হুমকির অভিযোগস্থানীয় সূত্রে জানা যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোলদিয়াড় মৌজার এসএ ১৪৫ নম্বর খতিয়ানের এসএ ৩০৪৭ নম্বর দাগে মোট ১ দশমিক ৩০০০ একর জমি রয়েছে।এর মধ্যে খলিল দফাদার ও তাঁর অন্যান্য শরিক বিভিন্ন সময়ে মোট ০.৬৩০০ একর জমি হাটখোলাপাড়া কবরস্থানের নামে দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন বলে দাবি করা হয়েছে।অভিযোগকারীদের দাবি পূর্বপুরুষদের মাধ্যমে কবরস্থানের নামে জমি রেজিস্ট্রি করে দেওয়া হলেও বর্তমানে বিবাদীরা পেশিশক্তি ও প্রভাব খাটিয়ে ওই জমি দখলের চেষ্টা করছেন।এ নিয়ে কবরস্থান কমিটির সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ১ লা মে ২০২৬ ইং তারিখে গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীর উপস্থিতিতে সার্ভেয়ারের মাধ্যমে জমি মাপজোক করে কবরস্থানের সীমানা নির্ধারণ এবং সীমানা পিলার স্থাপন করা হয়।তবে অভিযোগ পরবর্তী সময়ে বিবাদীরা নির্ধারিত সীমানা অমান্য করে পুনরায় জমি দখলের চেষ্টা করেন।অভিযোগে আরও বলা হয় গত ২রা নভেম্বর ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাটখোলাপাড়া গ্রামের কবরস্থানের জমিতে জোর পূর্বক প্রবেশ করে দখলের চেষ্টা করেন। এ সময় গোরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মো. সোনাউল্লাহসহ অন্যরা বাধা দিতে গেলে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কমিটির সদস্যরা নিরাপত্তার স্বার্থে সেখান থেকে সরে যান।প্রশাসনের হস্তক্ষেপ কামনাএ ঘটনায় হাটখোলাপাড়া গোরস্থান কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। কবরস্থানের জমি রক্ষা,অভিযোগের সুষ্ঠ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।এলাকাবাসীর প্রত্যাশা পবিত্র কবরস্থানের জমি নিয়ে বিরোধের অবসান ঘটাতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।উল্লেখ্য জমি দখল, হুমকি ও অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের বক্তব্য এবং প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে আইনগত তদন্ত ও যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রয়োজন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত