প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া
||
সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার। কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ড মোকাবিলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে মহড়া চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।অদ্য বুধবার ৪ ঠা নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন পর্যটনকেন্দ্রিক হোটেল ও স্থাপনায় এ মহড়া এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি যাচাই, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এ সময় বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের কারণ,আগুন নেভানোর প্রাথমিক কৌশল ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।সেন্টমার্টিনের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত