প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযান,জিরা ও গরুসহ ২ লাখ ৫৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
||
করেসপন্ডেন্ট,সিলেট। সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসব অভিযানে ১৮০ কেজি ভারতীয় জিরা ও একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ২ লাখ ৫৬ হাজার টাকা।বিজিবি সূত্রে জানা গেছে গতকালবুধবার ৪ ঠা নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি নামক স্থানে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার সিজার মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।অন্য দিকে বৃহস্পতিবার ৫ ই নভেম্বর সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কদমখালী নামক স্থানে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু জব্দ করা হয়।যার সিজার মূল্য ৪০ হাজার টাকা।বিজিবি জানায় পৃথক দুটি অভিযানে জব্দ করা ভারতীয় মালামালের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৫৬ হাজার টাকা।জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত