প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
গোবিন্দগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন
||
করেসপন্ডেন্ট,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় আয়োজন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।অদ্য বৃহস্পতিবার ৫ ই নভেম্বর বিকাল ৪টায় উপজেলা মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।এর আগে বিকাল ৩টায় সারাদেশে একযোগে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এসময় উপস্থিত উপজেলা স্বাস্থ্য সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারঃ) শাহনাজ বেগম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ,গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোকারম হোসেন রানা,গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জিয়ন সরকার, পৌর মহিলা দলের সভানেত্রী কাকলী চৌধুরী, জাতীয় দলের নারী অ্যাথলেট স্মৃতি, ধারাভাষ্যকার রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহফুজুর রহমান সাগর প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহিমাগঞ্জ ইউনিয়ন বনাম কোচাশহর ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত