প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেতে মিলল হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ
||
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর শ্রী অনিল চন্দ্র সিংহ নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আমজানখোর ও পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে বৃহস্পতিবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে পাড়িয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অনিল চন্দ্র সিংহ।এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার আমজানখোর ও পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।এ ঘটনায় এলাকাজুড়ে শোক, উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে,তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।তবে এ হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত