প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
মাদক,জুয়া,চোরাকারবারি ও চোরের বিরুদ্ধে মঙ্গলকাটায় গণসমাবেশ
||
করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ। সুনামগঞ্জ সদর উপজেলার নদীর ওপারের জাহাঙ্গীরনগর, সুরমা ও রঙ্গারচর ইউনিয়নে মাদক, জুয়া, চোরাকারবারি ও চুরির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম।সমাবেশে তিনি মাদক,জুয়া,চোরাকারবারি ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহযোগিতা করতে সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান।সমাবেশে জাহাঙ্গীরনগর, সুরমা ও রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ ধরনের গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ ও আয়োজনের জন্য চেয়ারম্যান আব্দুল হাইসহ আয়োজক কমিটির সব সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত