প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে আ.লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার,কারাগারে প্রেরণ
||
মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।গতকাল বুধবার ৪ ঠা নভেম্বর দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।অদ্য বৃহস্পতিবার ৫ ই নভেম্বর দুপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর এবং সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়।অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেনঃ —# মোঃ শামসুল আলম (৪৭): শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (শিলন্দা গ্রামের আবু তালেবের ছেলে)।# মোঃ আবুল কালাম আজাদ (৪৮): সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (খিদির ব্রিজ এলাকার মৃত জালাল উদ্দিন শেখের ছেলে)।# মোঃ জয়ানাল আবেদীন (৪১): সয়দাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক (জারিলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে)।# মোঃ রাশেদুল ইসলাম (৩৪): ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি (ছোনগাছা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে)।# মোঃ শাহাদাত হোসেন (২২): ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য (পোটল ছোনগাছা গ্রামের আব্দুর রহিম ওরফে শওকতের ছেলে)।# মোঃ নাদিম সেখ (২৩): সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক (মাহমুদপুর মহল্লার আব্দুল বাছেদের ছেলে)।সিরাজগঞ্জ সদর থানার কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান জানান,সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত