প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
এএসপি হলেন আলীনূর হোসেন পিপিএম
||
বাহাউদ্দীন তালুকদার,নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ জন কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম আলীনূর হোসেন পিপিএম সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন।পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন।গতকাল বৃহস্পতিবার ৫ ই নভেম্বর ২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।জানা যায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তা এ কে এম আলীনূর হোসেন পিপিএম সর্বশেষ কর্মস্থল ছিলো ব্রাহ্মণবাড়িয়া জেলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে এএসপি পদে পদোন্নতি পান।দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালনের ইতিহাস রয়েছে। তাঁর পূর্বতন উল্লেখযোগ্য কর্মস্থলগুলোর মধ্যে রয়েছেঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলাঃ- পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি এই জেলায় কর্মরত ছিলেন। গোপালগঞ্জ জেলা (কাশিয়ানী থানা),তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।রাজবাড়ী জেলা (গোয়ালন্দ ঘাট থানা),তিনি রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঝালকাঠি জেলা (রাজাপুর সার্কেল),তিনি রাজাপুর সার্কেলের ইন্সপেক্টর (তদন্ত/সার্কেল) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন এবং অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত