প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের
||
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের মিরপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার ৫ ই নভেম্বর বেলা ১১টায় আয়োজিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাতা, ঢাকা প্রেস ক্লাব ও ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন "সাংবাদিকদের অধিকার, মর্যাদা,নিরাপত্তা এবং মানবিক সমস্যার সমাধানে আমরা দীর্ঘ ২৩ বছর ধরে কাজ করে যাচ্ছি।আমাদের প্রত্যাশা, দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এমন একটি পেশাগত পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে যে কেউ ইচ্ছা করলেই নিজেকে সাংবাদিক পরিচয় দিতে পারবেন না; বরং সাংবাদিকতার জন্য থাকতে হবে যথাযথ যোগ্যতা,নৈতিকতা ও পেশাগত স্বীকৃতি। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তাও সেই গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত"।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. শামীম মজুমদার। তিনি বলেন, “আগের অনেক সময়ের তুলনায় বর্তমানে সাংবাদিকরা তুলনামূলকভাবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে এই পরিবেশকে আরও উন্নত, নিরাপদ ও সাংবাদিকবান্ধব করে তুলতে হবে। আমি আশাবাদী, ধীরে ধীরে দেশের গণমাধ্যমের পরিবেশ আরও সুন্দর ও ইতিবাচক হবে।”সংগঠনের আরেক উপদেষ্টা হাজী মো. জহুরুল আমিন বলেন, “সাংবাদিকরা বিভিন্ন সময়ে লাঞ্ছনা,বঞ্চনা ও নানা ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছেন। অথচ তাঁদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য অনেক ক্ষেত্রেই কার্যকর কোনো ব্যবস্থা বা সহায়তার জায়গা খুঁজে পাওয়া যায় না। সাংবাদিকদের অধিকার রক্ষা, সমস্যা সমাধান এবং তাঁদের পাশে দাঁড়ানোর জন্য একটি সুসংগঠিত ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলা এখন সময়ের দাবি"।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম। তিনি বলেন "আগামী ২৮ শে নভেম্বর বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এ আয়োজনকে সফল ও আনন্দমুখর করতে সংগঠনের সকল নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছি।”প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠনসভায় আগামী ২৮ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমেঃ—১. আহ্বায়কঃ-আওরঙ্গজেব কামাল২. যুগ্ম আহ্বায়কঃ- হাজী মো. জহুরুল আমিন৩. যুগ্ম আহ্বায়কঃ- কে. মোহাম্মদ হোসেন রিজভী৪. সদস্য সচিবঃ- রফিকুল ইসলাম৫. সদস্যঃ- মোঃ মিজানুর রহমান খান৬. সদস্যঃ- মোঃ শাহিন আলম আশিক৭. সদস্যঃ- মোঃ আজহার আলী।সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আবুল হাসান, আব্দুল মান্নান ভূঁইয়া, সাংগঠনিক যুগ্ম মহাসচিব মো. শাহিন আলম আশিক, মোঃ ওবায়দুল ইসলাম, আজহার আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সফল করতে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত