প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে মেম্বারপ্রার্থী সজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
||
হামিম হাসান,করেসপন্ডেন্ট,গফরগাঁও। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়ন আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ০৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বারপ্রার্থী সজল মিয়ার-এর উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ই নভেম্বর ২০২৬ ইং শুক্রবার সন্ধ্যায় চক-পুখুরিয়া সুলতানের দোকানের সামনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নবী হোসেন।সভায় বক্তব্য রাখেন মেম্বারপ্রার্থী সজল মিয়া,বাচ্চু মিয়া, শহিদ মিয়া,মিঠুন, মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সজল মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এ সময় একাধিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।তিনি আরও বলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থন এবং সালটিয়া ইউনিয়ন ০৩ নং ওয়ার্ডের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে ০৩ নং ওয়ার্ডকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক রোল মডেল ওয়ার্ডে পরিণত করতে কাজ করবেন।এছাড়া দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ০৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত