প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
কলাকোপায় চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই কর্মসূচি
||
শোয়েব হোসেন,নবাবগঞ্জ,ঢাকা। অসচ্ছল মানুষের চক্ষুচিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য রোগী বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ৭ ই নভেম্বর সকালে উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি১,বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।আয়োজকদের ব্যানারের তথ্য অনুযায়ী ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়।কর্মসূচির আওতায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি রোগীদের অস্ত্রোপচারের জন্য নির্বাচনের ব্যবস্থা রাখা হয়।নির্বাচিত রোগীদের ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হবে।অস্ত্রোপচারের পর রোগীদের বিনামূল্যে কালো চশমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন,লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যারিস্টোক্রেট ও লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা ওয়েস্ট। সহযোগিতায় রয়েছে নবাবগঞ্জ সোসাইটি,নবাবগঞ্জ প্রেসক্লাব ও কলাকোপা ইউনিয়ন পরিষদ।সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন লায়ন মোঃ নুরুল রহমান নাদিম,এমজেএফ।স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ অসচ্ছল ও ছানি রোগে আক্রান্ত মানুষের জন্য প্রয়োজনীয় চক্ষুচিকিৎসা পাওয়ার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত