প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
সমবায়েই অর্থনৈতিক উন্নয়ন, স্বনির্ভর বাংলাদেশের প্রত্যয় গোবিন্দগঞ্জে
||
মোঃ মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রত্যয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ ইং উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অদ্য রবিবার ৮ ই নভেম্বর উপজেলা প্রশাসন,উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—"সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ"।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু জাফর লেলিন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সালাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সালাম সরকার।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়নে সমবায় ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী কাজে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে সমবায়। তাই সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী,স্বচ্ছ ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।বক্তারা আরও বলেন সমবায়ের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও ঐক্য। এসব মূল্যবোধকে ধারণ করে সমবায় কার্যক্রম পরিচালিত হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে।আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত