প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় দুই স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
||
সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল,কুমিল্লা। কুমিল্লার বুড়িচং উপজেলায় সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।অদ্য রবিবার ৮ ই নভেম্বর বুড়িচং থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন-বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খারাতাইয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল আহম্মেদ (৪৮) এবং বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের মৃত হামিদ খানের ছেলে ও বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জামাল খান (৪৬)।থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করে।তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় জিআর -৩৬৯/২৬ নম্বর মামলা নথিভুক্ত করা হয়েছে।উক্ত মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় গুরুতর অভিযোগ আনা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত