প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
ত্রিশালে গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল পশু খাদ্য বিরোধী অভিযান,৩ ব্যবসায়ীকে জরিমানা
||
মকবুল হোসেন,ময়মনসিংহ।ময়মনসিংহ জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশালে ভেজাল পশুখাদ্য ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্হানীয় উপজেলা প্রশাসন। এ অভিযানে ক্ষতিকর ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীসহ তিন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ ৮ ই নভেম্বর রবিবার দুপুর১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ২ নং বৈলর ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়।অভিযানকালে ক্ষতিকর ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে মেসার্স সুজন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছাঃ রিনা আক্তারকে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে একই এলাকার মেসার্স লতিফ ট্রেডার্সের মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডিং করপোরেশনের মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধেও একই আইনের ২০ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত