প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল এক মাসের শিশুর
||
করেসপন্ডেন্ট,কোটালীপাড়া,গোপালগঞ্জ।গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে রিফাত বালি (১ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা রীয়া আক্তার আহত হয়েছেন।আজ সোমবার ৯ ই নভেম্বর দুপুরে উপজেলার কুরপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত বালি বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোতাফিজুর রহমান বালির ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা রীয়া আক্তার তাঁর এক মাস বয়সী ছেলেকে নিয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা শেষে বাবার বাড়ি পূর্ণবতী গ্রামের উদ্দেশে ভ্যানে করে রওনা হন।পথিমধ্যে কুরপালা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তাঁর পরনের বোরকা ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে মায়ের কোল থেকে শিশুটি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। এ সময় শিশুটির মাও আহত হন।পরে স্থানীয় পথচারীরা আহত মা ও শিশুকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে এক মাস বয়সী শিশু রিফাত বালিকে মৃত ঘোষণা করেন।নবজাতক শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত