প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়,হাতীবান্ধায় নতুন প্রত্যাশা
||
মোঃ সজিব মিয়া,হাতীবান্ধা, লালমনিরহাট।লালমনিরহাটের হাতীবান্ধা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য সোমবার ৯ ই নভেম্বর সকাল ১১টায় হাতীবান্ধা থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক,বাল্যবিবাহ,চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, অপরাধ ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। নবাগত ওসি মতিউর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত