প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
স্বনির্ভর রাঙ্গুনিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত যুবদল নেতা এরশাদ
||
নেজাম উদ্দীন,করেসপন্ডেন্ট,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম। প্রবাস থেকে দেশে ফিরেই নিজ এলাকায় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতা মো. এরশাদ সরদার। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।গত ৮ ই নভেম্বর রবিবার দেশে ফেরার পর ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় স্থানীয়দের ভালোবাসা ও উচ্ছ্বাসে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।সংবর্ধনায় সিক্ত হয়ে এরশাদ সরদার বলেন "অর্থের চেয়ে মানুষের ভালোবাসা অনেক বেশি অমূল্য, আজ তা আবারও প্রমাণ পেলাম।ফ্যাসিবাদী আমলে বিভিন্ন জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। তবে আমার এলাকার মানুষ সব সময় আমার পাশে ছিলেন। আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নিয়ত করেছি। অনিয়ম,অন্যায় ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকব"।স্থানীয় বাসিন্দা দুলাল দাশ বলেন "এরশাদ খুব ভালো ছেলে। প্রবাসে থেকেও এলাকার গরিব-দুঃখী মানুষের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন।এবারের দুর্গাপূজা উপলক্ষেও তিনি সবার জন্য উপহার দিয়েছেন"।উল্লেখ্য মোঃ এরশাদ সরদার রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র সদস্য,রাঙ্গুনিয়ার জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এবং "আমরা গ্রামবাসী ফাউন্ডেশন"-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত