প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
টেকনাফের হ্নীলায় অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
||
সাদ্দাম হোসেন সাজ্জাদ,টেকনাফ,কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ফেনীতে চারজনকে অপহরণের মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।গতকাল মঙ্গলবার ১০ ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।এসআরবি-১৫-এর টেকনাফ ক্যাম্পের সিপিসি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী জুম্মাপাড়ার বাসিন্দা খালেকুজ্জামান ওরফে খুইল্ল (২৮) ও নবী হোসেন (৩৪)।এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা ফেনীতে চারজনকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ও অভিযোগপত্রভুক্ত আসামি।তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।গ্রেফতারের পর তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত