প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
এমপি রুবেলের ছবি ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, অমান্য করলে ব্যবস্থা
||
আল আমিন,শেরপুর। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলের ছবি ব্যবহার করে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও যেকোনো ধরনের প্রচারসামগ্রী তৈরি ও প্রদর্শনের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে, সাবেক দলীয় পদধারী অথবা বর্তমানে দলীয় পদে দায়িত্ব পালন করছেন-এমন নেতাকর্মী ছাড়া অন্য কেউ সংসদ সদস্যের ছবি ব্যবহার করে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার কিংবা প্রচারসামগ্রী তৈরি বা প্রদর্শন করতে পারবেন না।এ নির্দেশনা অমান্য করে কেউ ব্যক্তিগত উদ্যোগে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে প্রচারসামগ্রী তৈরি বা প্রদর্শন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল স্বাক্ষরিত বিশেষ নির্দেশনায় এ কথা জানানো হয়।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত