প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি'র কমিটি অনুমোদন
||
মোঃ সজিব মিয়া,হাতীবান্ধা,লালমনিরহাট। লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির আওতাধীন ১৫ সদস্যবিশিষ্ট হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি'র কার্যনির্বাহী কমিটি অনুমোদন হয়েছে।অদ্য বুধবার ১১ শে নভেম্বর লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির জেলা সভাপতি মেহেদী হাসান জুয়েল ও সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম প্রধান।অনুমোদিত নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দৈনিক নব অভিযান পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল এস টেলিভিশনের হাতীবান্ধা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক জনবাণী ও ডেইলি পোস্ট পত্রিকার প্রতিনিধি জান্নাতুল নাঈম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিগন্তের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মমিনুর রহমান।উল্লেখ্য গত ২৮ শে জুলাই ২০২৬ ইং তারিখে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।ঐ নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক কাজী আলতাফ হোসেন।এছাড়াও সহযোগিতায় ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা।নবগঠিত এ কমিটির মাধ্যমে হাতীবান্ধার সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটি আরও গতিশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত