প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
সিহাব রানা হত্যার ক্লুলেস রহস্য উদ্ঘাটন,উদ্ধার অটোরিকশা ও হত্যার হাতুড়ি
||
জি আর রৌনক,রাজশাহী। রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় চাঞ্চল্যকর সিহাব রানা হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ০৪ জন গ্রেফতার। রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সামসুল আলম,গোদাগাড়ী সার্কেল, অফিসার ইনচার্জ জনাব মোঃ সুজন মিঞা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রাজ্জাক হোসেনের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার চৌকস দল তথ্যপ্রযুক্তি ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।গত ১২ ই নভেম্বর ২০২৬ খ্রিঃ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজ থেকে কিশোর অটোচালক সিহাব রানা হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ০৪ জন আসামিকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত অভিযুক্তকারীরাঃ-মোঃ হাবিবুল বাসার শিমুল রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন লস্করহাটী গ্রামের মোঃ ইব্রাহিম আলীর পুত্র,মোসাঃ জোহুরা বেগম,একই জেলার গোদাগাড়ী মডেল থানাধীন লস্করহাটী গ্রামের মোঃ ইব্রাহিম আলীর স্ত্রী,মোঃ সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলীর বিশ্বাসের পুত্র এবং,মোঃ আঃ হালিম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বাগানপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের পুত্র। উল্লেখ্য যে গ্রেফতারকৃত অভিযুক্তগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।এ ঘটনায় নিহতের পিতা মোঃ সোহেল রানা বাদী হয়ে গত ১লা নভেম্বর ২০২৬ খ্রিঃ গোদাগাড়ী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত