প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
জুমার নামাজ আদায় ও লিফলেট বিতরণে মহিমাগঞ্জে আলোচনায় মহাসীন
||
গাইবান্ধা প্রতিনিধিআসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক- আলমগীর কবির মহাসীন।এরই ধারাবাহিকতায় তিনি মহিমাগঞ্জ ইউনিয়নের ৩নং ওর্য়াডে বালুয়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।আলমগীর কবির মহাসীন বলেন, আমি নেতা হতে নয়, আপনাদের সেবক হতে চাই। মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে চাই।তিনি আরও বলেন নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মহিমাগঞ্জ ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি আগামী দিনের পথচলায় এলাকাবাসীকে পাশে থাকার আহ্বান জানান।স্থানীয়দের সঙ্গে তাঁর এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কে ঘিরে এলাকায় নির্বাচনী আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত