প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে এক মাসে প্রায় ৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ,১৭ জন আটক
||
মোঃ আমজাদ হোসেন,জয়পুরহাট। জয়পুরহাটের সীমান্ত ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাসে ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দের পাশাপাশি ১৭ জনকে আটক করা হয়েছে।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর ২০২৬ ইং জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ই অক্টোবর থেকে ১৪ ই নভেম্বর ২০২৬ ইং পর্যন্ত জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত ও বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা ট্যাবলেট,৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,৩৬২ পিস অ্যাম্পুল ইনজেকশন,৩১২ বোতল বিভিন্ন ধরনের যৌন উত্তেজক সিরাপ এবং মাদকদ্রব্য হিসেবে উল্লেখিত ১৭৩ বোতল বিভিন্ন ধরনের সিরাপ।এ ছাড়া অভিযান চালিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ বেলে ও কষ্টিপাথরের ৬টি বস্তু জব্দ করা হয়েছে। এসব নিদর্শনের মোট ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম। জব্দ করা সব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা।জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।৪৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২ পিস অ্যাম্পুল ইনজেকশন, ৩১২ বোতল বিভিন্ন ধরনের যৌন উত্তেজক সিরাপ এবং মাদকদ্রব্য হিসেবে উল্লেখিত ১৭৩ বোতল বিভিন্ন ধরনের সিরাপ।এ ছাড়া অভিযান চালিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ বেলে ও কষ্টিপাথরের ৬টি বস্তু জব্দ করা হয়েছে। এসব নিদর্শনের মোট ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম। জব্দ করা সব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা।জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত