প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
||
মোঃ মোমিনুল ইসলাম,দিনাজপুর। ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে এবং বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর ২০২৬ ইং সকাল ১০টায় বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টার প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম।দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ মঞ্জুরুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ডি.সি. রায়।আলোচনা সভা শেষে সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভাটি শেষ হয়৷
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত