প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
||
হাফিজুর রহমান,সাতক্ষীরা। জাতীয় নির্বাচনের আমেজে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত প্রাচীনতম ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শেখ মনিরুল ইসলাম সভাপতি এবং সাধারণ পদে আমিনুর রহমান মুন্না নির্বাচিত হয়েছেন। নির্বাচন চলাকালীন সময়ে বেলা ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ভোট কেন্দ্র পরিদর্শন ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের আমেজে পুরা বাজার এবং উপজেলা এলাকা প্রার্থীদের নানান রঙ্গের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে রঙিন হয়ে উঠে।এ সময় প্রার্থীদের কর্মী,সমর্থকরা নিজ, নিজ প্রার্থীদের পক্ষে নানান রঙের ব্যানার,ফেস্টুন, প্রতীক নিয়ে ভোটারদের আকৃষ্ট করার জন্য ছোট ছোট মিছিল স্লোগানে মুখরিত করে তোলে। সকাল থেকেই ব্যবসায়ীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও রাত ৯ টা পর্যন্ত গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আনিসুর রহমান ও প্রিসাইডিং ও উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ সরকার ফলাফল ঘোষণা করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, নাজিমগঞ্জ ব্যবসায়ী কমিটির সভাপতি ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ বিভিন্ন প্রার্থী ও প্রার্থীর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।এবারের নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামেন। বাজার ব্যবসায়ী ও ঘর মালিক মিলে ৯৩৬ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটারের ৯৪.৯৭% ভোটাররা ভোট দিয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জনাব শেখ মনিরুল ইসলাম মনি আনারস প্রতীকে ৪২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ নাজমুল ইসলাম বাবু ছাতা প্রতীকে ২৮৩ ভোট পেয়ে পরাজিত হন।সাধারণ সম্পাদক পদে শেখ আমিনুর রহমান মুন্না মোরগ প্রতীকে ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুজ্জামান রুমি ঘোড়া প্রতীকে ৩৫৬ ভোট পেয়ে পরাজিত হন। কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি পদে শেখ আহাদুজ্জামান চশমা প্রতীকে ৫৩২ ভোট এবং অপর প্রার্থী আবু তাহের মাছ প্রতীকে ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,। যুগ্ম সম্পাদক পদে নুরুন্নবী তরবারি প্রতীকে ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীর রবিউল ইসলাম চাকা প্রতীকে ২৭৫ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান খান হাতুড়ি প্রতিকে ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শের আলী আপেল প্রতীকে ৩০২ ভোট পেয়ে পরাজিত হন।কোষাধাক্ষ পদে রজব আলী দোয়াত কলম প্রতীকে ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল্লাহ কলস প্রতীকে ৪১৪ ভোট পেয়ে পরাজিত হন। দপ্তর সম্পাদক পদে শেখ মনিরুল ইসলাম মিলন মোটরসাইকেল প্রতীকে ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক হোসেন সিলিং ফ্যান প্রতীকে ৩১১ ভোট পেয়ে পরাজিত হন।প্রচার সম্পাদক পদে শেখ লুৎফর রহমান জুয়েল গোলাপ ফুল প্রতীকে ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ সাইফুল ইসলাম সান্টু গরুর গাড়ি প্রতীকে ৩৭৩ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাহী সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নির্বাচিতরা হলো তামজীদ হোসেন (হাঁস), নুরুজ্জামান (ঘড়ি) আবুল হোসেন (আম) হাফিজুল ইসলাম ভুট্ট (কাঁঠাল)।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত