প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
||
সেলিম মাহবুব,ছাতক,সিলেট। ছাতক থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা-কে গ্রেফতার করেছে পুলিশ।গতকাক শুক্রবার রাতে থানার এস আই আব্দুল জলিল এবং এস আই আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দোলারবাজার ইউনিয়নের নিজ বাড়ি থেকে মিফতাহ উদ্দিন ওয়াহিদ-কে গ্রেফতার করেন। মিফতাহ উদ্দিন ওয়াহিদ (২৫) উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণ পুর গ্রামের রউফ মিয়ার ছেলে ও সিলেট মহানগর ছাত্রলীগের সহ সভাপতি।পুলিশ জানায় ওয়াহিদ ছাতক থানার দ্রুত বিচার আইনে মামলা নং ১৬ (৮) ২৬ ও মামলা নং ২৪ (১১) এর আসামি। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন (পিপিএম) জানান, ধৃত আসামি-কে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত