প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
সার কালো-বাজারির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা, ঈশ্বরদীতে চাঞ্চল্য
||
মোঃ জাহাঙ্গীর আলম। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিপাবনার ঈশ্বরদীতে কালো বাজারে বিক্রয়কৃত ৮০ বস্তা ডিএফই সার কৃষক ও জনতার বাঁধার মুখে অবশেষে বিক্রেতা ডিলারের গোডাউনে ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে বিধীমোতাবেক সার বিক্রয় না করায় সারের ডিলারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অদ্য শনিবার সকালে উপজেলার ছিলিমপুর মোড়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নিয়োগকৃত মেসার্স তাইম বীজ ভান্ডার থেকে সারগুলো শ্যালো ইঞ্জিন চালিত করিমণে করে চরগড়গড়ি এলাকায় নিয়ে যাওয়ার পথেমধ্যে আওতাপাড়া এলাকায় কৃষক ও জনতা আটক করে কৃষি কর্মকর্তাকে খবর দেয়। স্থানীয় কৃষকদের অভিযোগ উপজেলার ছিলিমপুর,চর ছিলিমপুর,তিলেকপুর,মহাদেবপুর, কদিমপাড়া, বক্তারপুর,দীঘা,আওতাপাড়া আশেপাশের এলাকার কৃষকদের মাঝে বিক্রয়ের জন্য বিএডিসি থেকে নিয়োগপ্রাপ্ত ডিলার মেসার্স তাইম বীজ ভান্ডারের মালিক মোঃ কামরুজ্জামান গোপনে চরগড়গড়ি এলাকার এক ব্যক্তির নিকট ৮০ বস্তা ডিএফই সার বিক্রয় করেন।অথচ আসন্ন লিচু মৌসুম উপলক্ষে এই অঞ্চলগুলোতে লিচু গাছের পরিচর্যা শুরু হয়েছে।লিচু বাগানের জন্য ডিএফই সার খুবই জরূরী।কিন্তু এই সময় ডিলার কালো বাজারে সারগুলো বিক্রয় করেছে। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সার বোঝাইকৃত করিমণ গাড়িটি জব্দ করেন।এ বিষয়ে বিএডিসি থেকে নিয়োগপ্রাপ্ত ডিলার মেসার্স তাইম বীজ ভান্ডারের ম্যানেজার (ব্যবস্থাপক) কামাল হোসেন জানান সারগুলো কালো বাজারে বিক্রয় করা হয়নি।ডিএফই সারের চাহিদা কম থাকায় সাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি চরগড়গড়ি এলাকার মক্কেল মৃধার নিকট ৮০ বস্তা সার বিক্রয় করা হয়েছিল।সারগুলো সকালে করিমণ গাড়ি যোগে চরগড়গড়িতে পাঠানো হলে পথেমধ্যে আওতাপাড়ায় এলাকায় লোকজন আটক করে উপজেলা কৃষি কর্মকর্তাসহ প্রশাসনকে খবর দেয়। পরে তারা এসে সারগুলো সেখান থেকে উদ্ধার করে তাদের গোডাউনে ফেরত পাঠিয়েছে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মমিন জানান কেউ চাইলে চাহিদা মত সে কিনতে পারবে।কিন্তু কৃষি বিভাগ থেকে একই জনের নিকট বিপুল পরিমাণে সার বিক্রয়ে নিরুৎসাহী করা হয়েছে। সারের ডিলারের ম্যানেজারের বরাত দিয়ে এই কৃষি কর্মকর্তা আরও জানান ৮০ বস্তা ডিএফই সার কৃষক মক্কেল মৃধাসহ অপর এক কৃষকের নিকট বিক্রয় করা হয়েছিল। কিন্তু কৃষক ও জনতার বাধার মুখে সেগুলো উদ্ধার করে ডিলারের গোডাউনে ফেরত আনা হয়েছে।এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিএডিসি’র নিয়োগকৃত ডিলার মেসার্স তাইম বীজ ভান্ডারকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান সরকার সন্ধ্যায় জানান বিধিমোতাবেক সার বিক্রয় না করায় বিএডিসি’র নিয়োগকৃত ডিলার মেসার্স তাইম বীজ ভান্ডারের মালিক মোঃ কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জরিমানা টাকা তাৎক্ষণিক আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়েছে। জরিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত