প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত,এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি কমিশনার
||
জি আর রৌনক,রাজশাহী।রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ ভুক্তভোগীর খোঁজখবর নিতে তাঁর বাসায় ছুটে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির,পিপিএম।গতকাল ১৪ ই নভেম্বর ২০২৬ ইং শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভুক্তভোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।এ সময় পুলিশ কমিশনার ভুক্তভোগীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর চিকিৎসা, আইনগত সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে এ কঠিন সময়ে ভুক্তভোগীর পাশে থাকার আশ্বাস দেন তিনি।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার জানান, ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখভালের বিষয়টিও বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র জনাব মোঃ গাজিউর রহমান,পিপিএম এবং বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য সদস্য।নারীর প্রতি সহিংসতা ও এসিড সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।অপরাধের শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনগত সহায়তা প্রদান এবং মানবিক প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়াতে আরএমপি সর্বদা সচেষ্ট।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত