প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা
||
মোঃ আবু সাঈদ,বাঘা,রাজশাহী। রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে নাসির নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদিত ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে।অদ্য রবিবার ১৫ ই নভেম্বর সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় নাসিরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত নাসিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেখানে পাওয়া ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়।অভিযানে নেতৃত্বদানকারী বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।তিনি আরও বলেন ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত